বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
Uncategorizedপ্রচ্ছদশিরোনামসারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মিরাজ মিয়া (৪৫) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের জব্বার মিয়ার পুত্র।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. রোমান মোল্যা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় বিকল অবস্থায় দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। সকালে ঢাকাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের চালক মিরাজ ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

অবশেষে গাজায় ঢুকল ত্রাণ, অনাহারে আরও ২৯ মৃত্যু

brs@admin

ইন্দুরকানীতে দুই ডাকাত গ্রেফতার

News Desk

বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতার প্রতিশ্রুতি

News Desk

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

brs@admin

মুরাদনগরের ধর্ষণ: পোস্টে যা লিখলেন তারকারা

brs@admin

স্টারলিংক কী? কীভাবে কাজ করে মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা

brs@admin
Translate »