বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি’র বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, জাভেদ রাসিন ও খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।

বৈঠকটি সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাংবাদিক মনির হায়দার।

বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এতে আরো উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া।

আজ জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, এর আইনি ভিত্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

সৌদিতে ‘অবাধ্য’ নারীদের ‘শৃঙ্খলায় ফেরাতে’ বন্দিশালা, বেরিয়ে এলো ভয়ঙ্কর তথ্য

brs@admin

বুড়িচংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতি

brs@admin

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ছে ভোটগ্রহণের সময়

News Desk

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ

brs@admin

মোদির জাপান সফর কেন তাৎপর্যপূর্ণ

News Desk
Translate »