শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি ও জামায়াতের সংলাপ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসছেন। বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এরপর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের এই ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

আজ বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

এবার জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

News Desk

রাজনৈতিক অনৈক্যে দেশ গড়ার সুযোগ নষ্ট হচ্ছে : মির্জা ফখরুল

News Desk

ত্রাণ উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

৯টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মিত হচ্ছে খুলনায়

News Desk

বাংলাদেশ প্রত্যেকটা গুমের বিচার নিশ্চিত করা হবে : চীফ প্রসিকিউটর

brs@admin
Translate »