20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

জাতিসংঘের ২০ কর্মীকে আটক রেখেছে হুতি বিদ্রোহীরা

ইয়েমেনে হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ২০ জন কর্মীকে এখনও আটকে রেখেছে।

ইয়েমেনে জাতিসংঘের কার্যালয় রোববার জানিয়েছে, হুথি বিদ্রোহীরা একদিন আগে সানায় জাতিসংঘের ভবনে হামলা চালিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘের কার্যালয় শনিবার জানিয়েছে, হুতি নিরাপত্তা বাহিনী তাদের কার্যালয়ে ‘অননুমোদিতভাবে প্রবেশ’ করেছে।

রোববার দেশটিতে জাতিসংঘের সমন্বয়কারীর মুখপাত্র জিন আলম বলেন, কম্পাউন্ডের ভেতর ২০ জন কর্মী আটক রয়েছেন।

তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৫ জন আন্তর্জাতিক কর্মী এবং পাঁচ জন ইয়েমেনি নাগরিক এখনও আটক রয়েছেন।

তিনি আরও বলেন,  ‘এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা হুতি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সদস্য রাষ্ট্র ও সকল পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছি, যেন দ্রুত আটক ব্যক্তিদের মুক্তি নিশ্চিত করা যায় এবং সানায় অবস্থিত আমাদের কার্যালয়টির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জাতিসংঘ কর্মকর্তা রোববার রাতে এএফপিকে জানান, আটককৃতদের মধ্যে ইউনিসেফ-এর ইয়েমেন প্রতিনিধি পিটার হকিন্স রয়েছেন।

দুটি হুতি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে যে আটককৃতদের মধ্যে হকিন্সও রয়েছেন।
বিআরএসটি/এসএস

Related posts

জিয়া স্মৃতি জাদুঘর রূপান্তর হবে পূর্ণাঙ্গ মিউজিয়ামে : ফারুকী

brs@admin

উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু

News Desk

জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব; নাহিদ ইসলাম

News Desk

বিএনপির ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার অবস্থান

News Desk

‘জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

News Desk

রাজধানীর উত্তরা থেকে মাও. মামুন নিখোঁজ

News Desk
Translate »