15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

জুলাই সনদে স্বাক্ষর করা না করা দলের নিজস্ব সিদ্ধান্ত: ডা. জাহিদ

জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, জুলাই সনদের সিদ্ধান্ত রাষ্ট্রের, তাই এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ডিপ্লোমা মেডিকেল আসোসিয়েশন অব বাংলাদেশের (ডিম্যাব) আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন তিনি। সেখানেই গণমাধ্যমকে এসব কথা বলেন ডা. জাহিদ।

তিনি জানান, দীর্ঘ লড়াই সংগ্রামের পর ছাত্র-জনতার অভ্যুথানের পর রাষ্ট্রই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে এ জুলাই সনদ তৈরি করেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আগের থেকে আরও স্থিতিশীল জানিয়ে, খুব দ্রুত তিনি বাসায় ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ডা. জাহিদ।
বিআরএসটি/এসএস

Related posts

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, প্রতিক্রিয়া জানিয়ে যা বলল বিএনপি

brs@admin

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

News Desk

আরও হামলা চালানো হলেও এনসিপিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম

News Desk

সবচেয়ে কঠিন ব্যাটসম্যান কে? জানালেন শাহীন আফ্রিদি

News Desk

বিএসবি গ্লোবালের চেয়ারম্যান গ্রেপ্তার

News Desk

অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা

brs@admin
Translate »