27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

আবারও জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়াল সরকার

এনিয়ে তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেয়া হয়েছিল। সেই হিসেবে গত ১৫ আগস্ট এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

কিন্তু কমিশনের কার্যক্রম শেষ না হওয়ায় এর আগে দুই দফায় এর মেয়াদ এক মাস করে বাড়ানো হয়। এখন তৃতীয় দফায় কমিশনের মেয়াদ ১৫ দিন বাড়াল সরকার।

ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐকমত্যে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করার কথা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

৩ দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

brs@admin

এরদোগানের পদত্যাগ দাবিতে উত্তাল আঙ্কারা

News Desk

ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

News Desk

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আশাবাদী বাংলাদেশ

News Desk

ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

brs@admin
Translate »