26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

৪টার পরেও চলছে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ

ভোটের নির্ধারিত সময় শেষ হলেও কেন্দ্রে ভোটার থাকায় ভোটগ্রহণ অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনী কর্মকর্তারা। বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে ১৮টি হল ও একটি হোস্টেলের শিক্ষার্থীদের ভোট চলছে। সেসব ভবন ঘুরে এখনো কিছু ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাতে দেখা গেছে।

এদিন বিকেল ৪টার মধ্যে নির্বাচনী চৌহদ্দির মধ্যে কেউ থাকলে ভোট যে নেয়া হবে তা আগেই স্পষ্ট করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।

তিনি বলেছিলেন, ধীর গতিতে হোক আর যাই হোক; আমরা বলেছি, ৪টা পর্যন্ত কেন্দ্রের চৌহদ্দিতে যদি থাকে- যতক্ষণ পর্যন্ত ভোট নিতে হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভোট নেব।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনের নিরাপত্তায় পুলিশ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২৫০টি সিসি ক্যামেরা।
বিআরএসটি/এসএস

Related posts

ইলন মাস্কের পদত্যাগের ঘোষণা

brs@admin

ভারতকে রোহিঙ্গাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া বন্ধের আহ্বান অ্যামনেস্টির

brs@admin

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ১৪ জন আহত

brs@admin

রাউজানে নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

News Desk

কাজান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’

brs@admin

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ‘যুদ্ধ মন্ত্রণালয়’ করলেন ট্রাম্প

News Desk
Translate »