শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ত্রিশজন আহত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ইউনিক পরিবহনের একটি বাস এই দুর্ঘটনার শিকার হয়।

তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) শুভ রঞ্জন চক্রবর্তী বলেন, ঢাকা ছেড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি মহাসড়কের শাহপুর হরিতলা এলাকায় পৌঁছালে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে।

ওসি বলেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক। বাসটি উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

রেল সংযোগ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে জাইকার ঋণচুক্তি স্বাক্ষর

brs@admin

হাইকোর্টের নবনিযুক্ত ২৫ বিচারপতির শপথ গ্রহণ

News Desk

হজযাত্রীদের ফেরত দেওয়া হলো ৮ কোটি ২০ লাখ টাকা

News Desk

শাপলা প্রতীক নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি : সিইসি

News Desk

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

News Desk
Translate »