শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

শাপলা প্রতীক নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি : সিইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিতে না পারা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি।

রোববার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগের প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস যৌথভাবে এ সভার আয়োজন করে।

সিইসি আরও বলেন, দেখেন, ২০২৪-এর আন্দোলনে সক্রিয়ভাবে যারা ছিল, তারাই কিন্তু এনসিপির নেতৃত্বে রয়েছেন। তারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবেন এটা আমি মনে করি না। কোনো অংশে তাদেরকে আমরা কম দেশপ্রেমিক ভাবতে চাই না। এনসিপিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা জীবনের ঝুঁকি নিয়ে ২৪-এর অভ্যুত্থানে যোগদান করেছিল। সুতরাং তারাও দেশের মঙ্গল চান, গণতন্ত্র চান, ভালো চান। আমার বিশ্বাস, গণতন্ত্র উত্তরণের পথটা যাতে সুন্দর হয় সেরকম একটা পরিবেশের তারা সম্মতি দেবে।
বিআরএসটি/এসএস

Related posts

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

brs@admin

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা ও অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ

brs@admin

ড. ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা কেন নয় : হাইকোর্ট

News Desk

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ

News Desk

ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

News Desk

বিগত বছরে সরকার আয়নাঘরের মাধ্যমে স্বৈরাচারী হয়ে উঠেছিল : প্রেস সচিব

News Desk
Translate »