শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

সুদানে মসজিদে হামলায় ১৩ জন নিহত

সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিক্ষেপ করা গোলার আঘাতে অবরুদ্ধ আল-ফাশর শহরে গতকাল একটি মসজিদে ১৩ জন নিহত হয়েছে। ওই মসজিদে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দু’জন প্রত্যক্ষদর্শীর বরাতে পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এএফপি জানায়, মসজিদে আঘাত হানা গোলাটি উত্তর দিক থেকে এসেছে, যেখানে আরএসএফ আবু শউক আশ্রয়কেন্দ্র দখল করে নিয়েছে।

ওই এলাকায় বসবাসকারী এক ব্যক্তি জানান, বুধবার বিকেলে গোলাবর্ষণের পর আমরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করে তাদের কবর দিয়েছি।

হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন, আরএসএফ আমাদের বাড়ি দখলের পর আমরা ৭০টি পরিবার মসজিদের ভেতরে ছিলাম। গতকাল মসজিদে কামানের গোলা আঘাত হানলে আমাদের ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়। মসজিদের একাংশ ধ্বংস হয়ে গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

আহমেদীয়া ফাইন্যান্সের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

News Desk

যেসব শর্ত মানতে ব্যার্থ হলে হতে পারবেন না ওসি

brs@admin

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

News Desk

তৃতীয় বিয়ে নিয়ে আমির বললেন, আমরা মনে মনে বিবাহিত

brs@admin

২৫ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ

brs@admin

এইচএসসিতে ছয় মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা

brs@admin
Translate »