20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিশিরোনাম

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ হাইকমিশনের চারজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ডিআইজি মঞ্জুর মোর্শেদ

News Desk

দেশে নির্বাচিত সরকার লাগবে : মিন্টু

News Desk

ভিসা প্রক্রিয়া সহজ করতে থাইল্যান্ডকে আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

brs@admin

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

brs@admin

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

brs@admin
Translate »