19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

শেরপুরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় আজ বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৯ জন ব্যক্তির মধ্যে সরকারি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার মধুটিলা রেঞ্জ অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম এসব চেক বিতরণ করেন।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমশ্চুড়া বিট কর্মকর্তা কাউসার হোসেন, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আনছারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় তিনমাস আগে বন্যহাতির আক্রমণে বাড়িঘর ও বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হয়।

পরে তাদের আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ১৯ জন ক্ষতিগ্রস্ত কৃষক ও ব্যক্তিকে মোট চারলাখ ২৩ হাজার টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে ৫ কোটি শিশু, সেপ্টেম্বরে শুরু কার্যক্রম

News Desk

জুলাইয়ের মধ্যে সনদ না হলে তার দায় সরকার ও কমিশনের : সালাউদ্দিন

News Desk

আজ বিএনপিসহ ১৩টি দলের সঙ্গে ইসির সংলাপ

News Desk

১৩ বছরে প্রথমবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

রংপুরে ২৮ জন গ্রেফতার

News Desk

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ সদস্যের পদত্যাগ

News Desk
Translate »