বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
Uncategorizedঅন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি : “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিরোজপুরে জাতীয় কন্যাশিশু দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজেন শহরের সার্কিট হাউজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মনিকা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার, সুরক্ষা এবং তাদের মেধা বিকাশের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশু দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। কন্যাশিশুরা যাতে বৈষম্য ও সহিংসতার শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।

এ সময় সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি : বিবৃতি

News Desk

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

News Desk

মোহাম্মদপুরের ‘অগ্নি বিল্লাল’ গ্রেফতার

News Desk

প্রথম নারী প্রধান বিচারপতি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী, সুশীলা কারকির উত্থান কীভাবে

News Desk

আমি কর দিয়েছি আপনিও দিন : অমিত হাসান

brs@admin

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk
Translate »