শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী

এই সপ্তাহে চীনের প্রধানমন্ত্রী উত্তর কোরিয়া সফরে যাবেন। মঙ্গলবার (৭ অক্টোবর) বেইজিং ঘোষণা করে, এই সফরের মাধ্যমে বিচ্ছিন্ন এই পারমাণবিক রাষ্ট্রটির সঙ্গে এটি একটি উচ্চ-পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে।

বেইজিং থেকে এএফপি এই খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী লি কিয়াং দেশটির ক্ষমতাসীন পার্টি ও সরকারি প্রতিনিধিদল নিয়ে আগামী ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত উত্তর কোরিয়াতে সরকারি শুভেচ্ছা সফর করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, লি কিয়াং উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচির কারণে চীন ও উত্তর কোরিয়ার সম্পর্কে মাঝে মাঝে টানাপোড়েন দেখা গেলেও, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে।

গত মাসের শেষ দিকে বেইজিংয়ে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই উত্তর কোরীয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এর মাত্র কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বিরল এক সফরে বেইজিং যান। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেন।
বিআরএসটি/এসএস

Related posts

পিরোজপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

News Desk

ভোলায় বাসার সামনে থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

News Desk

হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে, আইন উপদেষ্টা

brs@admin

তত্ত্বাবধায়ক সরকারসহ ৩টি বিষয় নিয়ে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

News Desk

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

brs@admin

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

News Desk
Translate »