26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

আজ নির্বাচন বিশেষজ্ঞ-নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (০৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

মূলত অংশীজনদের দেওয়ার পরামর্শ ভোটে বাস্তবায়ন করার লক্ষ্যেই এ আয়োজন করছে সংস্থাটি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৭ অক্টোবর) এ সংলাপ অনুষ্ঠিত হবে।

অংশীজনদের কাছ থেকে পাওয়া পরামর্শ নির্বাচনে বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে কমিশন।

সোমবার (০৬ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি জানিয়েছেন। সংলাপে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ইসির সম্মেলন কক্ষে সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে সংস্থাটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

তাছাড়াও, এদিন বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর গণমাধ্যমের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি। এরইমধ্যে সিইসি জানিয়েছেন, সংলাপে উঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।
বিআরএসটি/এসএস

Related posts

নারী ওয়ানডে বিশ্বকাপ: কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

News Desk

বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আইএমএফ

brs@admin

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের

News Desk

নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষ হতে হবে: সিইসি

News Desk

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুইজন নিহত

brs@admin

আমি ওই খারাপদের মধ্যে একজন নই : টিউলিপ সিদ্দিক

News Desk
Translate »