31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

মা-কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই, আমাদের ভবিষ্যতের মা, ভবিষ্যতের নাগরিক-এই কন্যাশিশুদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।

তিনি বলেন, এই কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকুতোভয়ে কাজ করবে, বিশ্বের সামনে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে।

আগামীকাল ৮ অক্টোবর ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উপলক্ষে দেয়া মঙ্গলবার এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি কন্যাশিশু-স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এটি অত্যন্ত সময়োপযোগী প্রতিপাদ্য বলে আমি মনে করি। এই দিনে আমি বাংলাদেশের সকল কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।’

এ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় জুলাই-আগস্টে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল আমাদের কিশোরী ও নারীরা। তারা আমাদেরকে এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতার লক্ষ্যে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

‘আওয়ামীলীগ যতক্ষণ দুঃখ প্রকাশ না করছে, তারা শান্তি পাবে না’: শফিকুল আলম

brs@admin

অবৈধ জ্বালানি মজুতের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

News Desk

‘আমার জানাজায় যেন কেউ না কাঁদে’; সাংবাদিক মারিয়াম

News Desk

জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত : রিজভী

News Desk

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ‍পালিত হবে না: প্রেস সচিব

brs@admin

অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির জরুরি বার্তা

News Desk
Translate »