27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ডা. শফিকুর রহমানের সঙ্গে গোয়েন লুইসের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বিদ্যমান মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং আসন্ন জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয় বৈঠকে।

এছাড়াও, বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মসংস্থানে দক্ষতা অর্জন এবং দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

News Desk

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

brs@admin

সৈকতে চেয়ার থেকে পড়ে গেলেন জো বাইডেন!

brs@admin

প্রধান উপদেষ্টা জাতিসংঘে পিকনিক করতে গেছেন: মেজর হাফিজ

News Desk

গাজায় হাসপাতালে ইসরায়েলি হামলা, চার সাংবাদিকসহ নিহত ১৫

News Desk

এ বছর এইচএসসি পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন

brs@admin
Translate »