শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি ঘটনায় গ্রেফতার ২

সিরাজগঞ্জের মহাসড়কে গাড়ি থামিয়ে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় দুইজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ৩ অক্টোবর রাতে জেলার কড্ডার মোড়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে হামলা চালায়। তারা যাত্রীদের মারধর করে এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর গত ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এরপর র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি বিশেষ দল গতকাল সোমবার বিকেলে সায়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন,সিরাজগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের মো. রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) এবং সায়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

র‌্যাব-১২’র সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গ্রেফতার দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

৭ কমিউনিস্ট গেরিলাকে হত্যা করেছে ফিলিপাইনের সেনারা

News Desk

ইসরায়েলকে আরব আমিরাতের সতর্ক বার্তা

News Desk

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়িত্ব ছেড়ে দেবো: ঢাবি ভিসি

News Desk

চুক্তি করলে ভয়াবহ ভুল হবে, সমগ্র গাজা দখল করতে হবে: ইতামার বেন-গভির

brs@admin

মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ

News Desk

অসাধু চক্রের হাত ঘুরে ৬৯০ টাকার গ্যাস ১৫০০ টাকায় বিক্রি!

brs@admin
Translate »