15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

শাপলা ছাড়া ইসির অন্য কোনো অপশন নেই: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীকেই জাতীয় সংসদ নির্বাচন করবে এনসিপি। শাপলা ছাড়া নির্বাচন কমিশনের কোন অপশন নেই। তাছাড়া যে নির্বাচন কমিশন একটি দলকে প্রতীক দিতে পারে না, তারা জনগণের কাছে নির্বাচন নিয়ে আস্থা হারাবে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি নাটোর জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি জোটবদ্ধভাবে কারও সঙ্গে নির্বাচন করবেন কিনা, সে বিষয়ে দলের প্রধানরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। এর আগে সাংগঠনিক ভিত শক্তিশালী করতে আগামী নভেম্বর মাসের মধ্যেই সকল জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটি কমিটি দেয়া হবে।

জাতীয় নাগরিক পার্টির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়ল যুগ্ম সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াস। সভায় জেলা, উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

ক্ষমা চাইলেন থাই প্রধানমন্ত্রী

brs@admin

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

brs@admin

মার্কিন স্বার্থে মানবাধিকার মিশন খুলতে দেওয়া হবে না: হেফাজতে ইসলাম

News Desk

এশিয়া কাপে ভারতের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত!

brs@admin

৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা সরকারের

News Desk

মার্কিন পণ্যের ওপর পাল্টা ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন

brs@admin
Translate »