শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘের দুই আবাসিক সমন্বয়কারীর বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করছেন ঢাকার জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।

রোববার (৫ অক্টোবর) বেলা ১১টা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত আছেন, বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং আসন্ন নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

হজপালনে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু

brs@admin

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

News Desk

বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাবে ইরান

News Desk

ভারতে বিশ্বকাপ খেলতে আইসিসির অনুরোধ প্রত্যাখান বিসিবির

News Desk

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে: রিজভী

News Desk

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ভিয়েতনাম, অন্য বাজার খোঁজার তোড়জোড়

brs@admin
Translate »