ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে একটি ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে।
‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’র লাইভ ট্র্যাকার অনুযায়ী ‘মিকেনো’ নামের ওই নৌযানটি বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজার উপকূলে ঢুকে যায়।
তবে এটি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। সূত্র: আল-জাজিরা।
এর আগে অন্তত ২৬টি নৌযান গাজার দিকে রওনা হয় বলে জানা যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি কমান্ডোদের অভিযানে বর্তমানে কার্যকর নৌযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৪-এ। এর মধ্যে কয়েকটি ইতোমধ্যেই গাজার জলসীমার কাছাকাছি পৌঁছেছে।
বিআরএসটি/এসএস

