BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদান শেষে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং তা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।

সেসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।
বিআরএসটি/এসএস

Related posts

বুকের ওপর মোদির ছবি, অদ্ভুত সাজে রেড কার্পেটে হাজির অভিনেত্রী

brs@admin

আরও ৩ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

News Desk

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৭ দিন রিমান্ড

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১২৯০ জন গ্রেপ্তার

brs@admin

সিলেট-ঢাকা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১

brs@admin

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

News Desk
Translate »