20.3 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

তুরস্কের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান

তুরস্কের বিমান বাহিনী প্রধানের আমন্ত্রণে সরকারি সফরে তুরস্ক গেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার (১ অক্টোবর) তিনি ঢাকাস্থ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন।

আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে এই সফর।

সফরকালে বিমান বাহিনী প্রধান তুরস্কের বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় অংশ নেবেন। আলোচনায় পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময় ও প্রশিক্ষণ বিষয়ক বিষয়াদি গুরুত্ব পাবে।

এ ছাড়া, এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সফরকালে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিসসহ তুরস্কের বিভিন্ন সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
বিআরএসটি/এসএস

Related posts

তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

News Desk

বিসিবি নির্বাচনে লড়বেন আমিনুল

News Desk

দুর্নীতিবাজ-খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতেই পিআর পদ্ধতি : চরমোনাই পীর

News Desk

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, মোদিকে আদানি ইস্যুতে তুলোধুনো করলেন রাহুল

News Desk

নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই: সারজিস আলম

News Desk

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

News Desk
Translate »