বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে এনসিপি ও জাতীয় লীগ: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, যেহেতু তাদের কাঙ্ক্ষিত প্রতীক তফসিলে নেই। সেহেতু প্রতীক নিশ্চিত করার জন্য এনসিপিকে চিঠি দেবে নির্বাচন কমিশন। সবমিলিয়ে ১৪৩টি আবেদনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২২টি দলকে অনুসন্ধানে আনা হয়। এরমধ্যে পর্যালোচনায় আছে ১২টি দল এবং বাতিল করা হয়েছে ৭টি দলের আবেদন।

এদিকে আদালতের রায়ের পর বাংলাদেশ নেজামে ইমলামেরও নিবন্ধন পর্যালোচনা করা হবে বলে উল্লেখ করেন তিনি। পর্যায়ক্রমে নিবন্ধন যোগ্য দলগুলো নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ বলায় চটলেন মমতা

News Desk

ইনকামের জন্য রাজনীতি করা যাবে না : এ্যানি

News Desk

সভা-সমাবেশ নিষিদ্ধ করে ডিএমপির গণবিজ্ঞপ্তি

brs@admin

মালয়েশিয়ায় অভিযানে ৩৪ বাংলাদেশিসহ আটক ৯৪

News Desk

মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

News Desk

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০৬

News Desk
Translate »