15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তারকৃত মুরাদ হোসেন বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকেই মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। তাছাড়াও তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন জানান, মুরাদ বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

কিয়েভে রাশিয়ার হামলায় দুই বছরের শিশুসহ নিহত ২৮

News Desk

দু’টি অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা

News Desk

ভূমি অধিগ্রহণসহ কয়েকটি খাতের বরাদ্দ বন্ধ করে পরিপত্র জারি

News Desk

বরিশালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন মা

News Desk

সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ

brs@admin

‘আমি নির্দোষ, এখনও প্রেসিডেন্ট’ দাবি মাদুরোর

News Desk
Translate »