শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইটি ও টেলিকমপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পাঁচশত টাকায় মিলবে বিটিসিএল’র স্মার্টফোন!

বাংলাদেশে প্রথমবারের মতো ট্রিপল-প্লে এবং কোয়াড-প্লে নিয়ে আসছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাঁর ফেসবুক পোস্টে এই ‘ব্রেকিং নিউজ’ প্রকাশ করেন।

মাত্র ৫০০ টাকা কিস্তিতে স্মার্টফোন: নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত নাগরিকদের জন্য স্মার্টফোন কেনা সহজ করতে মাত্র ৫০০ টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে হ্যান্ডসেট সরবরাহ করা হবে। সামান্য কিছু প্রাথমিক ডেপোজিট দিয়ে শুরু হবে এই সুবিধা। একাধিক স্থানীয় উৎপাদকের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই ডিভাইস অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর পোস্টে উল্লেখ করেন, এককালীন অর্থ পরিশোধের চাপে প্রান্তিক পর্যায়ের নাগরিকরা স্মার্টফোন কিনতে পারছিলেন না। এই কিস্তি সুবিধা সেই ‘অ্যাক্সেস টু ডিভাইস’ সমস্যাটির সমাধান করবে।

বিটিসিএল কর্তৃপক্ষ আগামী অক্টোবর মাসে এই বিষয়ে বিস্তারিত মিডিয়া কমিউনিকেশনে যাবে বলে জানা গেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো মানুষের যোগাযোগে এবং বিনোদনে থাকা ‘লিমিটেড ভয়েস, লিমিটেড ডেটা, লিমিটেড কনটেন্টসহ ডিভাইস সীমাবদ্ধতার অচলায়তন’ মুছে ফেলা।
বিআরএসটি/এসএস

Related posts

কুয়ালালামপুরে হোটেলে অভিযান, ৩৭ বিদেশি আটক

News Desk

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, সেরা দশের তালিকায় নেই বিল গেটসের নাম

brs@admin

ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মেয়ে নুরুল ইজ্জাহ

News Desk

লালমোহনে গাঁজাসহ চরফ্যাশনের যুবক আটক

News Desk

ভোটার হচ্ছেন জুবাইদা রহমান

brs@admin

কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনব্যক্তির কারাদণ্ড

News Desk
Translate »