শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ, মৃত্যুর খবর গুজব

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার মৃত্যুর খবর গুজব।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার পর তোফায়েল আহমেদের ভাগ্নির ছেলে ও ভোলা সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা মারা যাননি। এখনো বেঁচে আছেন, স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সকলে দোয়া করবেন নেতার জন্য।
কয়েক বছর ধরে হুইলচেয়ারের মাধ্যমে চলাফেরা করছিলেন তোফায়েল আহমেদ। স্ট্রোকজনিত জটিলতায় তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে যায়। পাশাপাশি স্মৃতিভ্রষ্টতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

রোববার ঢাকায় নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। পরে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাধীন তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও বেশ কয়েকবার তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়েছে।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ টানা নয়বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

জাতিসংঘের ২০ কর্মীকে আটক রেখেছে হুতি বিদ্রোহীরা

News Desk

সিইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

brs@admin

এনসিপিতে পুনর্বহাল সারোয়ার তুষার, শোকজ প্রত্যাহার

News Desk

রাজনৈতিক ঐক্য ছাড়া পাথর লুট ঠেকানো অসম্ভব

News Desk

আত্মহত্যায় কৃষক মরলেও মোদি ব্যস্ত আত্মপ্রচারে: রাহুল গান্ধী

brs@admin

মহারাষ্ট্রে বহুতল ভবন ধসে মৃত ১৫

News Desk
Translate »