19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

জামায়াত জনগণের রায়কে ভয় পায় : হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দ্রুতই তালিকা প্রকাশ করে প্রচারণায় মাঠে নামবে দলটি। যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোকে অর্ধশত আসন ছাড়তে প্রস্তুত। তবে তবে এয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্মের আয়োজনে ‘জাতীয় সংসদ নির্বাচন বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ জানান- জনগণের রায়কে ভয় পায় জামায়াত। ইউরোপ-আমেরিকা থেকে আসা বুদ্ধিজীবীদের পরামর্শে দুই-একটি রাজনৈতিক দল মিলে কোনো নির্বাচনী ব্যবস্থা চাপিয়ে দিতে পারে না। ভোটে জিততে পারবে না জেনেই উদ্ভট চিন্তা সামনে এনেছে জামায়াত। জনগণের ওপর কিছু চাপিয়ে দিলে তা মেনে নেবে না বিএনপি।
তিনি আরও বলেন, কেউ নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে তা জবাব রাজপথেই দেবে বিএনপি। ১০৪ সদস্য নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সফর নিয়ে সমালোচনা করেন বিএনপির এই নেতা। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (সাবেক) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৭০ ভাগ আসনে একক প্রার্থী দিতে চায় তার দল। এরইমধ্যে অর্ধেক আসনে নির্ধারণ করা হয়েছে প্রার্থী। বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ত্যাগ, অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও ক্লিন ইমেজ। দ্রুতই তালিকা প্রকাশ করে মাঠে নামবে বিএনপি।

জনপ্রিয়তা বিবেচনায় যুগপৎ আন্দোলনে মিত্র দলগুলোর জন্য ৪০ থেকে ৫০টি আসন ছাড়তে প্রস্তুত বিএনপি তবে এয়োদশ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানান বিএনপির এ নেতা। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মোটামুটিভাবে আমাদের নিজস্ব তালিকা প্রস্তুত আছে। যারা এলাকাতে জনপ্রিয়, সাধারণ মানুষের মনে তাদের নিয়ে ভালো ধারনা আছে এ ধরনের সৎ, ত্যাগী ও নিষ্টাবান নেতাদের বিএনপি মনোনয়নের দিকে অগ্রাধিকার দেবে বলে আমি ধারনা করছি।
তিনি আরও বলেন, ৪০ থেকে ৫০টি আসন বিএনপি অন্য দলের জন্য ছেড়ে দেবে। এরমধ্যে কারা কারা থাকবেন এখনও স্থির হয়নি আলাপ আলোচনা চলছে। জামায়াতকে এখনও শত্রু না ভাবলেও দলটির কিছু নেতার বক্তব্য বিব্রতকর উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, পিআরের দাবি বিএনপিকে ঠেকানোর কৌশল। তিনি আরও বলেন, জামায়াত মনে করছে, তারা ইতিহাসের কাছাকাছি পৌঁছে গেছে। পিআরের মাধ্যমে নির্বাচিত হতে চাওয়া এবং তাদের কিছু নেতার কথায় বিব্রত হয়েছি। তাদের এক নেতা বলেছেন তারা সরকার গঠন করবে আর বিএনপি বিরোধী দলে থাকবে। ভালো স্বপ্ন দেখা ভালো তবে সবকিছুর একটা সীমা থাকা উচিৎ। এদিকে এনসিপি ও গণ অধিকার একীভূত হওয়ার আলোচনাকে শুভ কামনা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, নির্বাচনের মাঠে তারা বিএনপির ভাবনায় নেই। তিনি বলেন, কোনো প্রকাশে যদি সংসদে প্রবেশাধিকার লাভ করা যায় তাহলে তো সোনায়সোহাগা, যাই হোক সবার জন্য শুভ কামনা রইল।
বিআরএসটি/এসএস

Related posts

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

News Desk

সারজিসের বিরুদ্ধে গাজীপুরে বিএনপি নেতার মামলা

News Desk

‘গাজা জিম্মি মুক্তি চুক্তি’ অনুমোদন করেছে ইসরাইল

News Desk

আ. লীগ নিষিদ্ধের দাবি রাস্তায় নেমে আসার আহ্বান জুলাই অভ্যুত্থানের নেতাদের

brs@admin

কনস্টেবলের আলিশান বাড়ি দামি গাড়ি

News Desk

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে

News Desk
Translate »