শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদরাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সৌজন্য বৈঠক করেন।

এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের কাউন্সিলর জিগড্রেল ওয়াই শেরিং। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠককালে তারা বাংলাদেশ ও ভুটানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

সংঘাতে থমথমে সিরিয়া, নিহত বেড়ে ২০৩

News Desk

দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, ভারতে মৃত্যু ৭ জনের

brs@admin

পিরোজপুরে বিআরটিএ’র গণশুনানি

News Desk

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে শিশু শিক্ষার্থী নিহত

News Desk

শেখ হাসিনা ও সাবেক তিন সিইসিসহ ১৯ জনের নামে মামলা করলো বিএনপি

brs@admin

ফের আলোচনায় রুনা খান

brs@admin
Translate »