33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদগণমাধ্যমপ্রচ্ছদশিরোনামসারাদেশ

ফ্যাসিস্ট শাসনামলের জঙ্গি নাটক নিয়ে বই ‘ডার্ক ডকট্রিন’

ফ্যাসিস্ট আওয়ামীলীগের শাসনামলে জঙ্গি নাটকের নেপথ্যের ঘটনা নিয়ে ‘ডার্ক ডকট্রিন’ নামে একটি অনুসন্ধানী বই লিখেছেন সাংবাদিক ও লেখক আবু সুফিয়ান। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব গেইটে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

সিয়ান পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলার ১০৩-১০৪ স্টলে।

বিগত আওয়ামী-ফ্যাসিস্ট শাসনে রাষ্ট্রীয় মদদে পরিচালিত বিভিন্ন জঙ্গি নাটক ও নির্যাতনের ভয়ংকর-নৃশংস ঘটনা ও এর অন্তরালের অজানা তথ্য ‘ডার্ক ডকট্রিন’ বইটিতে তুলে ধরেছেন সাংবাদিক আবু সুফিয়ান। সমাজ-রাজনীতির অন্ধকার অধ্যায় উন্মোচনে এ বই পাঠকদের সামনে হাজির করেছে এক অনন্য অনুসন্ধানী দলিল।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামি আলোচক ও আলেম প্রফেসর মোখতার আহমদ, লেখক আবু সুফিয়ান ও প্রকাশক আবু তাসমিয়া আহমদ রফিক।
বিআরএসটি/এসএস

Related posts

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk

রাজু ভাস্কর্যে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

brs@admin

মারধরের ভাইরাল ভিডিওটি আব্দুল জব্বার মন্ডলের নয়

brs@admin

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

News Desk

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

News Desk
Translate »