15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

ভালো নির্বাচনের বিকল্প নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভালো নির্বাচনের কোনো বিকল্প নেই, ইসির ওপর প্রধান উপদেষ্টার আস্থা আছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। এ বিষয়ে কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই আস্থা ধরে রাখতে চাই।

এ সময় ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে কমিশন।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামীর জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে। এর মধ্যে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণ অন্যতম।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে শীর্ষস্থানে উঠতে প্রস্তুত : কিয়াক সুং

brs@admin

পোপের শেষকৃত্যে যোগ দিতে রোম পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

brs@admin

শিগগিরই গঠিত হচ্ছে তথ্য কমিশন

News Desk

জকসু নির্বাচন : ১৩ কেন্দ্রে ভিপি পদে এগিয়ে রাকিব

News Desk

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

News Desk
Translate »