21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স শেষে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে (IPACC) অংশগ্রহণ শেষে গত রাতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে প্রত্যাবর্তন করেছেন।
গত ২৩-২৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানরা মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। এ সম্মেলনে সেনাবাহিনী প্রধান ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিযোগিতার পরিবর্তে অংশীদারিত্ব ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি মানবিক দৃষ্টিভঙ্গি, পেশাদারিত্ব ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডের কমান্ডিং জেনারেল জেনারেল রোনাল্ড প্যাটরিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল তান সেরি দাতো’ শ্রী মুহাম্মদ হাফিজুদ্দেইন জান্তানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ, প্রতিরক্ষা উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়াদি আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সেনাবাহিনী প্রধান সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন।
বিআরএসটি/এসএস

Related posts

জাপান পৌঁছেছে এনসিপি’র প্রতিনিধিদল

News Desk

তিনদিনের রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

brs@admin

ভাইরাল ছবিগুলো আমার নয়; শবনম ফারিয়ার

brs@admin

‘কম টাকায় সম্মান থাকে না’ ওসির ভিডিও ভাইরাল

brs@admin

লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলা, জাতিসংঘের শান্তিরক্ষী আহত

News Desk

ধমক দিয়ে নির্বাচনের যাত্রা থামানো যাবে না : ডা. জাহিদ

News Desk
Translate »