শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ইয়েমেনে ব্যাপক হামলা ইসরায়েলের

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় কমপক্ষে নিহত হয়েছে ৮ জন এবং আহত হয়েছে অন্তত ১৪২ জন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে অংশ নিয়েছে ডজনের বেশি যুদ্ধবিমান। আইডিএফ জানায়, হুতির কমান্ড হেডকোয়ার্টারসহ বিভিন্ন স্থাপনা ছিল লক্ষ্য।
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির অভিযোগ, আবাসিক এলাকায় চালানো হয়েছে অভিযান। গুঁড়িয়ে দেয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ।
এর আগে, বুধবার (২৪ সেপ্টেম্বর) ইসরায়েলের ইলাত শহরে ড্রোন হামলার দাবি করে হুতি। যাতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি।
বিআরএসটি/এসএস

Related posts

‘গহীন অতল’ ওয়েব সিনেমায় মৌ

News Desk

ওমানের অবৈধ প্রবাসীদের জন্য সুখবর

News Desk

প্রবাসী আয়ে রেকর্ড জুনে

brs@admin

রাজধানীতে দুটি বাসে অগ্নিসংযোগ

News Desk

নবজাতকের মরদেহ পড়েছিল রাস্তায়

News Desk

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্যাংককে বিক্ষোভ সমাবেশ

brs@admin
Translate »