31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

শ্রীলঙ্কায় কেবল কার দুর্ঘটনায় ৭ সন্ন্যাসী নিহত

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ের ঢালে তার টানা কেবল রেলগাড়িটি বিধ্বস্ত হয়ে তিনজন বিদেশিসহ ৭ জন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার একথা জানিয়েছে। কলম্বো থেকে এএফপি এই খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে বিশাল না উয়ানা বন মঠের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় ধ্যান কেন্দ্রে যাওয়ার সময় হতাহতরা ছোট একটি অস্থায়ী কেবিনে ভিড় করেছিলেন।

পুলিশের এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন, ‘গাড়িতে ১৩ জন সন্ন্যাসী ছিলেন। দু’জন সামান্য আহত হয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে আরও ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।’

তিনি বলেছেন, নিহতদের মধ্যে ভারত, রাশিয়া এবং রোমানিয়ার সন্ন্যাসীও রয়েছেন।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ছিঁড়ে যাওয়ার ফলে রেলগাড়িটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে যাওয়ার আগে ট্র্যাক থেকে লাফিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়।

মঠটি রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

হতাহতদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে ব্যর্থ সরকার : আখতার

News Desk

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক

News Desk

হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল : ইরান

brs@admin

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করছে র‍্যাব

News Desk

রিমান্ড শেষে কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

News Desk
Translate »