শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হবে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক রেকর্ড করা বার্তায় তিনি বলেন, চাপের মুখে বসে আলোচনা ইরানের জন্য কোনো সুফল বয়ে আনবে না।
তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমা চাপ বাড়লেও তেহরান কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না। খামেনি উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র ইরানের জন্য প্রয়োজনীয় নয় এবং সেটি দেশের কৌশলের অংশও নয়। তবে জাতীয় প্রয়োজনে ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে।
ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত থাকতে হবে, যুক্তরাষ্ট্রের এই দাবি জাতীয় অপমান বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘হুমকি বা চাপের মুখে আলোচনায় বসা সম্মান, মর্যাদা আর গৌরবের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় জাতীয় স্বার্থ রক্ষা হবে না, কোনো উপকার আসবে না, বরং ক্ষতির আশঙ্কাই বেশি।’
তিনি আবারও স্পষ্ট করে দেন, নিষেধাজ্ঞা কিংবা বিদেশি চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না। দেশের প্রয়োজনে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা অপরিহার্য।
বার্তায় খামেনি ইসরায়েলের বিরুদ্ধেও অভিযোগ আনেন। তিনি দাবি করেন, তেহরানে অস্থিতিশীলতা তৈরি এবং ইসলামি প্রজাতন্ত্র-পরবর্তী পরিস্থিতির প্রস্তুতি নিতে ইসরায়েলি এজেন্টরা প্রতিবাদ উসকে দেওয়ার চেষ্টা করেছিল। লক্ষ্য ছিল ইরান থেকে ইসলামকে উপড়ে ফেলা। তবে এসব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।
খামেনি আবারও জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের পথে হাঁটবে না। তবে উন্নত পারমাণবিক প্রযুক্তি অর্জনের অধিকার তাদের রয়েছে। তিনি বলেন, ‘আমাদের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই পথে যাবো না। কিন্তু শান্তিপূর্ণ প্রযুক্তির উন্নয়ন আমাদের অধিকার।’
বিআরএসটি/এসএস

Related posts

কবর দেওয়ার জায়গা নেই গাজায়

News Desk

দেশের মানুষ এখন ভাত নয় ভোট চায় : মঈন খান

brs@admin

শাপলা প্রতীক নির্ধারিত তালিকায় নেই, তাই দিতে পারিনি : সিইসি

News Desk

খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা সম্পর্কে আইএসপিআর-এর বিবৃতি

News Desk

বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন ইসহাক দার

News Desk

ঢাকায় মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

brs@admin
Translate »