শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

আ’লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৩০, ককটেল উদ্ধার

রাজধানীর ফার্মগেট ও তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে চারটি ককটেল। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩০ জনকে আটক ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পানি ভবনের সামনে থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান আরও জানান, এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম

পুলিশের দাবি, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই নাশকতা চালানো হচ্ছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

News Desk

৫ আগস্ট : মুক্তির দিন আজ

News Desk

আইএসপিআরের বক্তব্য গণঅধিকার পরিষদের প্রত্যাখ্যান

News Desk

বিমানবন্দর থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

News Desk

গ্রাফিতি আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো স্মরণ করিয়ে দেবে : আসিফ মাহমুদ

News Desk

চুড়ান্ত নিবন্ধন পেলো এনসিপিসহ তিনটি দল

News Desk
Translate »