শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না: হান্নান মাসউদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার নাম পরিবর্তন করছে না। বরং একাধিক দল এনসিপির সঙ্গে একীভূত হওয়ার জন্য আলোচনা চলছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে মাসউদ লিখেন, ‘একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আর ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো সারা দেশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে এনসিপি। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, এনসিপির যুব উইং যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ দলটির অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনের সঙ্গে খোলামেলা আলোচনা করেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এনসিপির রাজনৈতিক আদর্শ কেমন হবে, কীভাবে চলবে দলটির সাংগঠনিক কার্যক্রম তা দলীয় নেতাদের কাছে তুলে ধরেন নাহিদ ইসলাম-আখতার হোসেনরা। সভায় উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ নেতারা।
এদিকে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক সংগঠক শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সেরেছেন হান্নান মাসউদ। পরদিন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ওইদিনই হান্নান মাসউদ সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি অবস্থান করবেন। পরে পবিত্র ওমরা করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা : জোভান

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার

News Desk

জুলাইয়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে – ইসি আনোয়ারুল

brs@admin

পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য

News Desk

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

brs@admin
Translate »