শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ

নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশ অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের পাশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওই ১৬ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ ১৬ জনকে বাংলাদেশে পুশ ইন করে। পরবর্তীতে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার সংলগ্ন একটি চা দোকানের পাশে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাদের মধ্যে সাতজন পুরুষ, পাঁচ শিশু ও চারজন নারী। আটককৃতদের আদি নিবাস পাবনা জেলায়। তাদেরকে পত্নীতলা থানায় সোপর্দ করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

নতুন রূপে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে

News Desk

আজ আপিল শুনানির শেষ দিন, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি

News Desk

ডাকসু নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

News Desk

আর্থিক কেলেঙ্কারি : এনসিপি’র সেই নেতা বহিষ্কার

News Desk

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত

News Desk

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ইসি আনোয়ার

News Desk
Translate »