শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

সীমান্তে বিপুল পরিমাণ ইউএস ডলার জব্দ করেছে বিজিবি

সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় আজ বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি দল জানতে পারে, মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি’র মধ্যবর্তী তেতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। সকাল নয়টার দিকে দলটি এক সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে গমন করতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে: সালাহউদ্দিন

News Desk

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ

brs@admin

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

News Desk

জুলাই সনদের অধীনে নির্বাচনের দাবি

News Desk

বাংলাদেশি পাসপোর্টে এখন ভিসা লাগবে না ৩৯ দেশে

News Desk

গাজীপুরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

News Desk
Translate »