28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের কোনো সদস্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না।

আজ (১৭ সেপ্টেম্বর) ইসি সচিব বলেন, যাদের এনআইডি লক রয়েছে তারা অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন না। ফলে প্রবাসে বসে ভোট দেয়ার সুযোগও তাদের থাকবে না।

এর আগে গত এপ্রিল মাসে ইসির এনআইডি শাখার মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরের নির্দেশনায় শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের এনআইডি লক করা হয়।

যাদের এনআইডি লক করা হয়েছে- শেখ রেহানা সিদ্দিক, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটারদের জন্য অনলাইনে নিবন্ধন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। তবে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট নয়, কেবল এনআইডিই বাধ্যতামূলক। যাদের এনআইডি লক থাকবে তারা কোনোভাবেই নিবন্ধন করতে পারবেন না।

তিনি আরও জানান, মামলার কারণে বা অন্য কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ভোট দিতে পারবেন, তবে শর্ত হলো তাদের এনআইডি অবশ্যই আনলক থাকতে হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও দলটির নেতাকর্মীদের ভোটাধিকার অক্ষুণ্ণ রয়েছে। তবে এনআইডি লক থাকা নেতারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।
বিআরএসটি/এসএস

Related posts

‘র’-এর এজেন্ট ছিলেন বাঁধন, যা জানালেন অভিনেত্রী

brs@admin

সরকারের কাছে তিন দাবি জানালেন নাহিদ ইসলাম

brs@admin

প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি

News Desk

ট্রাইব্যুনালে হাজির হননি শেখ হাসিনা, ১৯ জুন চূড়ান্ত শুনানি

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ

News Desk

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর

News Desk
Translate »