17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআবহাওয়াজাতীয়প্রচ্ছদশিরোনাম

দেশের ৭ জেলায় ঝড়ের আভাস

দেশের ৭ জেলায় ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস দিয়েছে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

News Desk

ডাক্তাররা ব্যবসায়ী হয়ে যান হাসপাতাল মালিকদের জন্য : সোহেল রানা

News Desk

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

News Desk

স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবার সেবনের ছবি ভাইরাল

News Desk

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে গির্জায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk
Translate »