26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে: ফারুক

সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, হাসিনা ও তার মেয়ে দিল্লিতে রয়েছে। এছাড়াও যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছে। আজ যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যে দুএকজন ছাড়া এ সরকার কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে।
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন প্রধান ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এরা (আওয়ামী প্রেতাত্মা) আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুতি নিচ্ছে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য।
সমাবেশে অপরাজেয় বাংলাদেশের সহ সভাপতি বাদল সরকার, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজী উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

ইতালির প্রধানমন্ত্রীকে সুন্দরী বললেন ট্রাম্প

News Desk

বিতর্কিত সংলাপের জেরে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে লিগ্যাল নোটিশ

brs@admin

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে আগামীকাল

brs@admin

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকের অপেক্ষায় প্রধান উপদেষ্টা

brs@admin

চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সার ২০ বছরের কারাদণ্ড

News Desk

সারা দেশের পণ্যের বাজার দর জানা যাবে মােবাইলে

brs@admin
Translate »