26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির জরুরি বার্তা

দেশে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে জরুরি বার্তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একটি অসাধু চক্র দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রবেশের চেষ্টা করছে— এমন তথ্যের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সোমবার (১৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত তিন মাসে বিজিবির অভিযানে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি এসএমজি, ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শর্টগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য অস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩ রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
শরীফুল ইসলাম আরও বলেন, সীমান্তে অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবি গোয়েন্দা কার্যক্রম ও অভিযান বাড়িয়েছে।
অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে তথ্য দিয়ে সহায়তা করতে ০১৭৬৯৬০০৫৫৫ নম্বরে (টোল ফ্রি) যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিবি।
বিআরএসটি/এসএস

Related posts

কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গ্রেফতার

News Desk

রাজধানীতে আ.লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

News Desk

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮জন গ্রেপ্তার

News Desk

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব, মিয়ানমারকে ঘিরে নতুন আহ্বান

News Desk

ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

brs@admin

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

News Desk
Translate »