29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনরাজনীতিশিরোনাম

ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

কিংবদন্তি লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে এক শোকবার্তায় তারা বলেন, “ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সংগীতের মাধুর্য বহন করেনি, বরং তা মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের হৃদয়ে চিরদিন অনুরণিত হয়ে থাকবে।”
শোকবার্তায় আরও বলা হয়, “তার মৃত্যুতে বাংলা সংগীত একজন গুণী ও অতুলনীয় শিল্পীকে হারালো, যার শূন্যতা অপূরণীয়।”
দলটির দুই শীর্ষ নেতা ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ভক্ত-অনুরাগী এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতি গভীর সমবেদনা জানান।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের আট পরামর্শ

News Desk

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর

brs@admin

কঙ্গোতে এক দিনের ব্যবধানে নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩

News Desk

তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

News Desk

ইসরাইলের গাজা আগ্রাসনে ১ লাখ ফিলিস্তিনি নিহত: হারেৎজ

brs@admin

বাগানবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk
Translate »