31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

শৈলকুপায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রজু মিয়া ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে কানাপুকুরিয়া খালে একজনের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, বৃদ্ধ রজু মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। ঘটনাস্থল তার বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিআরএসটি/এসএস

Related posts

‘গহীন অতল’ ওয়েব সিনেমায় মৌ

News Desk

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা করলেন ট্রাম্প

News Desk

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

brs@admin

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতেই হবে : পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

News Desk

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin
Translate »