27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সবচেয়ে কঠিন ব্যাটসম্যান কে? জানালেন শাহীন আফ্রিদি

পাকিস্তানের বাম-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদি তার চলমান আন্তর্জাতিক ক্যারিয়ারে তার মোকাবিলা করা সবচেয়ে কঠিন ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হাশিম আমলাকে বেছে নিয়েছেন। ভারতীয় তারকা বিরাট কোহলিকেও তার চেয়ে কঠিন মনে করেননি তিনি।

শাহীন আফ্রিদি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) হল অফ ফেমার আমলার বিপক্ষে দুইটি টেস্ট এবং ছয়টি ওয়ানডে খেলেছেন। এই খেলার মধ্যে তিনি কেবল দুটি ওয়ানডেতে আমলাকে আউট করতে সক্ষম হয়েছেন, টেস্টে একবারও সফল হননি।

‘ব্রিকস টু রিচেস’ পডকাস্টে শাহীন বলেন, ‘হাশিম আমলা। আমি তার সঙ্গে টেস্ট এবং ওডিআই খেলেছি। তিনি সত্যিই কঠিন প্রতিদ্বন্দ্বী। আমি ভাইটালিটি ব্লাস্টেও তার বিপক্ষে খেলেছি। তিনি যা করেন, তা দক্ষতার সঙ্গে করেন।’

পডকাস্টের হোস্ট যখন শাহীনকে জিজ্ঞেস করেন, “আমলা কি কোহলির চেয়ে কঠিন?” তখন শাহীন উত্তর দেন, “বিরাট কোহলি ভিন্ন ধরনের খেলোয়াড়। কিন্তু হাশিম ভাই, তিনি সবচেয়ে কঠিন। একেবারে ‘সর্বাপেক্ষা কঠিন’।

২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা আমলা দক্ষিণ আফ্রিকার অন্যতম আইকনিক ব্যাটসম্যান। তিনি সব ফরম্যাটে ১৮,৬৭২ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে রয়েছে ৫৫টি সেঞ্চুরি এবং ৮০টি হাফ-সেঞ্চুরি। যদিও আমলা ২০১৯ সালে তার উজ্জ্বল ক্যারিয়ার শেষ করেছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ফেসবুকে ছড়িয়ে পড়া তিশার ভিডিও নিয়ে যা জানা গেল

brs@admin

দুদকে মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ

News Desk

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জাহিদ হাসান

brs@admin

৬ মাসে রেকর্ড পরিমান স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে শাহজালাল বিমানবন্দরে

brs@admin

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

News Desk

মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো এনসিপি

News Desk
Translate »