শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদপ্রবাসরাজনীতিশিরোনাম

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ত্রিশ বাংলাদেশি

অবৈধভাবে অবস্থানের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন আরও একদল বাংলাদেশি। এ দফায় যুক্তরাষ্ট্র থেকে ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহন করা বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ জনের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী অভিবাসী রয়েছেন।

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অভিযোগে দেশটি থেকে ফেরত পাঠানো হয়েছে তাদের। এ সময় ফেরত আসা কোনো অভিবাসী গণমাধ্যমে কথা বলেননি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অভিযান আরও জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তিন ধাপে ১৮৭ জন প্রবাসী দেশে ফিরে এসেছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশিসহ বহু দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

‘নিজেরাও বিপদে আছি’, নুসরাতের গ্রেপ্তার প্রসঙ্গে বাবু

brs@admin

টি-টোয়েন্টি সিরিজ: নেদারল্যান্ডস টিম এখন বাংলাদেশে

News Desk

ঐশ্বরিয়ার প্রথম পারিশ্রমিক কত ছিল?

News Desk

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

News Desk

বাড়িভাড়া ভাতা বাড়ানো হলো বেসরকারি শিক্ষকদের

News Desk

মোদির জাপান সফর কেন তাৎপর্যপূর্ণ

News Desk
Translate »