31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনামসারাদেশ

মণিরামপুর শিল্পী সমাবেশ অনুষ্ঠিত

মণিরামপৃর (যশোর) সংবাদদাতা : যশোরের
মণিরামপুরে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখার শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম হাফিজুর রহমানের উপস্থাপনায় ও মণিরামপুর সাংস্কৃতিক সংসদের সভাপতি আবু সালেহ মোঃ উবায়দুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশির দশকের কবি ও গীতিকার-সুরকার, বিশিষ্ট আইনঅজ্ঞ যশোর সংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সংস্কৃতিক কেন্দ্রের সদস্য সচিব অধ্যাপক আবুল হাশিম রেজা, সংগঠনের প্রধান উপদেষ্টা ও মণিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, স্বদেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক শহীদ সালিম, উপদেষ্টা মাওলানা মহিউল ইসলাম, গাজী মুকিতুল হক, খুলনা বেতারের নাট্যকর মনসুর আযাদ, গীতিকার আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর ওবায়দুল্লাহ, মামুন আর রশিদ খান প্রমুখ।

শিল্পী সমাবেশে বিশেষ আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য সুরকার ও গীতিকার মাহফুজ মামুন।

সংগীত পরিবেশন করেন মণিরামপুর সাংস্কৃতিক সংসদ, তারার মেলা শিল্পীগোষ্ঠী যশোর, সাইক্লোন শিল্পীগোষ্ঠী, প্রতিফলন শিল্পীগোষ্ঠী, নব দিগন্ত শিল্পীগোষ্ঠী, সুরের মোহনা শিল্পীগোষ্ঠী, কিশোর মেলা শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন আগত শিল্পীবৃন্দ সঙ্গীত ও অভিনয় করেন। 
প্রোগ্রামের শেষ অধিবেশনে সকল অতিথি ও শিল্পী বৃন্দের অংশগ্রহণে সীরাতুন্নবী (সঃ) উপলক্ষে মহাসড়কে এক বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শিত হয়।
বিআরএসটি/এসএস

Related posts

লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০

News Desk

জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি : আলী রীয়াজ আশাবাদ

News Desk

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

brs@admin

৪০ হাজার বডি ক্যামেরা ক্রয়ের পরিকল্পনা সরকারের

News Desk

আগামীকাল রথযাত্রা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

brs@admin

দক্ষিণ স্পেনে বন্যায় একজনের মৃত্যু, নিখোঁজ ২

News Desk
Translate »