19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুলবুলকে হুমকি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিসিবি থানায় জিডি করেছে।

এই পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনের সময় সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তার সঙ্গে গানম্যান থাকা প্রয়োজন।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আমিনুল ইসলাম এই হুমকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘ইলেকশন না করলে ভালো হয়।’ এ ঘটনায় তিনি ভয় পাচ্ছেন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়কের আগামী অক্টোবরের নির্বাচনে ঢাকা বিভাগ অথবা জেলা কাউন্সিলর হিসেবে পরিচালক পদে লড়ার সম্ভাবনা আছে। নির্বাচনে অংশ না নিতে তাকে চাপ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে তামিম ইকবাল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

News Desk

শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

News Desk

ছয় ঘণ্টা পর সারাদেশের সাথে খুলনার রেল যোগাযোগ স্বাভাবিক

brs@admin

যুক্তরাষ্ট্র আর বিশ্বনেতা নয়, কেবল ইসরায়েলের ইচ্ছা বাস্তবায়নকারী: সুইস বিশেষজ্ঞ

brs@admin

যৌথ সভা ডেকেছে বিএনপি

brs@admin

যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটের বিপক্ষে : অধ্যাপক মুজিবুর

News Desk
Translate »