শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতজাতীয়প্রচ্ছদশিরোনাম

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৯২

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৯২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে বিভিন্ন অপরাধে আরও ৬০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অভিযানে একটি একনলা বন্দুক ছাড়াও চারটি এলজি, একটি কিরিচ ও দু’টি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিআরএসটি/এসএস

Related posts

প্রথম নারী প্রধান বিচারপতি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী, সুশীলা কারকির উত্থান কীভাবে

News Desk

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া

News Desk

বাগানবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

News Desk

‘১৬ জুন বিতর্কিত বাকশাল সরকার সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল’

brs@admin

এই বাজেটের সঙ্গে শেখ হাসিনার বাজেটের কোনো পার্থক্য নেই: রিজভী

brs@admin

ইউক্রেনে ন্যাটোর উপস্থিতি মেনে নেবে না রাশিয়া: ল্যাভরভ

brs@admin
Translate »